
বাঞ্ছারামপুরে আন্তর্জাতিক শ্রমিক দিবসে পথসভা ও র্যালি অনুষ্ঠিত।
আলমগীর হোসেন
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা-এ আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শ্রমিক পথসভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন-এর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মী ও শ্রমিকরা অংশগ্রহণ করেন। শুক্রবার (১ মে) আয়োজিত এই কর্মসূচিতে বাঞ্ছারামপুর উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে পথসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ মহসীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর পৌরসভা জামায়াতের আমীর মুফতি মোহাম্মদ আলাউদ্দিন সাদি। এছাড়াও উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর পৌরসভার সাবেক সভাপতি মাসুদুর রহমান, মেয়র প্রার্থী নুরে আলম, বিশিষ্ট ব্যবসায়ী ও জামায়াত নেতা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, ফারুক হোসেন, কাজী লিটন, মতিউর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ। পথসভা শেষে একটি র্যালি বের করা হয়, যা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। বক্তারা শ্রমিকদের অধিকার আদায়, ন্যায্য মজুরি নিশ্চিতকরণ এবং শ্রমিক কল্যাণে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।