1. dailyainerkantho@gmail.com : admin :
  2. dainikprobahobancharampur@gmail.com : news :
বাঞ্ছারামপুর আগেও বিএনপির ঘাটি ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে - কৃষিবিদ মেহেদী হাসান পলাশ - dainikprobahobancharampur
৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| রাত ১২:২৮|
শিরোনামঃ
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে আবু বকর সিদ্দিক পাভেল, উৎসবমুখর পরিবেশে বাঞ্ছারামপুরে গণসংবর্ধনা বাঞ্ছারামপুরে শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকের মিলনমেলা: আত্মবিশ্বাস, প্রস্তুতি ও অর্জনে ব্যতিক্রমী উদ্যোগ বাঞ্ছারামপুর তিতাস নদীর ভাঙন রোধে জরুরি তীর সংরক্ষণ কাজের শুভ উদ্বোধন অস্ত্রসহ কুখ্যাত সন্ত্রাসী গ্রেপ্তার বাঞ্ছারামপুরে পুলিশের অভিযানে উদ্ধার এলজি ও চোরাই মোটরসাইকেল যথাযোগ্য মর্যাদায় বাঞ্ছারামপুরে শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উৎযাপন ফারুকের হুমকির মূখে নিরাপত্তাহীনতায় আছেন ছলিমাবাদের প্রবাসী মাসুদ রানার পরিবার রাজনীতি কখনো টোকাই, হাইব্রিড কিংবা সুবিধাবাদীদের হাতে নিরাপদ থাকে না” বাঞ্ছারামপুরে আন্তর্জাতিক শ্রমিক দিবসে পথসভা ও র‌্যালি অনুষ্ঠিত। বাঞ্ছারামপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধের—পিকআপ চালক আটক, মামলা দায়ের ব্রাহ্মণবাড়িয়া সুশাসন ও উন্নয়নে বাঞ্ছারামপুরে ইউএনও তারিকুল ইসলামের কার্যক্রম প্রশংসিত।

বাঞ্ছারামপুর আগেও বিএনপির ঘাটি ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে – কৃষিবিদ মেহেদী হাসান পলাশ

Reporter Name
  • Update Time : শুক্রবার, অক্টোবর ৩১, ২০২৫,
  • 1001 Time View
oplus_1026

স্টাফ রিপোর্টার

বাংলাদেশের যুবকদের রাজনীতির কথা চিন্তা করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যুবদল প্রতিষ্ঠিত করেছিলেন। কারণ বাংলাদেশের উন্নয়ন করতে হলে যুবকদের উন্নয়ন করতে হবে। বাঞ্ছারামপুর ধানের শীষের বিকল্প কোন প্রতীক  হবে না। বাঞ্ছারামপুর আগেও ধানের শীষের ঘাটি ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। কোন ভুঁইফোর নেতা ও ভুঁইফোর সংগঠনের স্থান হবে না।  ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা যুবদল ও পৌর যুবদলের উদ্যোগে ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালি ও যুব সমাবেশ অনুষ্ঠানে  বাঞ্ছারামপুর উপজেলা যুবদলের আহ্বায়ক হারুনুর রশিদ আকাশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় কৃষিবিদ মেহেদী হাসান পলাশ এ কথা বলেন।

বাঞ্ছারামপুর পৌর যুবদলের সদস্য সচিব ফয়সাল বিন ইউসুফ সামির সঞ্চালনায় সমাবেশে আরও উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহ আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মহসিন, সদস্য গোলাম মোস্তফা, বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি আবুল আইয়ুম, আব্দুল করিম চেয়ারম্যান, সহ-সভাপতি সাখয়াত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক তাইবুর হাসান মাসুম, অর্থ বিষয়ক সম্পাদক আলমগীর হোসেন, দপ্তর সম্পাদক কামাল হোসেন,  সহ ছাত্র বিষয়ক সম্পাদক আবুল কালাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ছালে মুছা, পৌর বিএনপির ১নং যুগ্ম সম্পাদক রোস্তম আলী, শ্রমিক দল নেতা সজিবুর রহমান সজীব, উপজেলা নবীন দলের সাবেক সভাপতি বাবু, উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল আজিজ, পৌর কৃষক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক কাবিল মিয়া, পৌর কৃষক দলের সদস্য সচিব মোঃ রুবেল মিয়া, যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মজিবুর রহমান, ছাত্রদলের  সাবেক সভাপতি মোঃ লিটন সরকার, মোঃ আশিকুর রহমান অন্তু, উপজেলা মহিলা দলের সভাপতি রুমা আক্তার, পৌর মহিলা দলের সভাপতি মিনারা বেগম, পৌর মহিলা দলের সদস্য সচিব বিউটি আক্তার প্রমুখ।

উপজেলা পরিষদ মিলনায়তনের সামনে প্রথমে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীরা জটিকা মিছিল নিয়ে সমাবেশে অংশগ্রহণ করেন। পরে একত্রিত হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদের সামনে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                    Themes Created by BDITWork