1. dailyainerkantho@gmail.com : admin :
  2. dainikprobahobancharampur@gmail.com : news :
৫ আগস্ট ২০২৫ আওয়ামী ফ্যাসিবাদ পতনের বর্ষপূর্তি উপলক্ষে নির্বাচনী আমেজে বিজয় মিছিল - dainikprobahobancharampur
৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| সন্ধ্যা ৬:৪৯|
শিরোনামঃ
যথাযোগ্য মর্যাদায় বাঞ্ছারামপুরে শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উৎযাপন ফারুকের হুমকির মূখে নিরাপত্তাহীনতায় আছেন ছলিমাবাদের প্রবাসী মাসুদ রানার পরিবার রাজনীতি কখনো টোকাই, হাইব্রিড কিংবা সুবিধাবাদীদের হাতে নিরাপদ থাকে না” বাঞ্ছারামপুরে আন্তর্জাতিক শ্রমিক দিবসে পথসভা ও র‌্যালি অনুষ্ঠিত। বাঞ্ছারামপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধের—পিকআপ চালক আটক, মামলা দায়ের ব্রাহ্মণবাড়িয়া সুশাসন ও উন্নয়নে বাঞ্ছারামপুরে ইউএনও তারিকুল ইসলামের কার্যক্রম প্রশংসিত। বাঞ্ছারামপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু, দেওয়া হবে ৪৮ হাজারের বেশি শিশুকে সংরক্ষিত নারী আসনে অ্যাডভোকেট ইসমত আরা সুলতানাকে এমপি হিসেবে দেখতে চায় ব্রাহ্মণবাড়িয়া বাসী। বাঞ্ছারামপুরে প্রতীতি সংগীত নিকেতন এর বর্ষবরণ উৎসব উদযাপন বাঞ্ছারামপুরে বাল্যবিবাহ প্রতিরোধ, মাদকের কুফল নিয়ে মতবিনিময় সভা ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

৫ আগস্ট ২০২৫ আওয়ামী ফ্যাসিবাদ পতনের বর্ষপূর্তি উপলক্ষে নির্বাচনী আমেজে বিজয় মিছিল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, আগস্ট ৫, ২০২৫,
  • 754 Time View

স্টাফ রিপোর্টার

০৫ আগস্ট, মঙ্গলবার — বাঞ্ছারামপুর উপজেলা ও পৌর বিএনপি এবং তাদের অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহের উদ্যোগে “জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি” উপলক্ষে একটি বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিটি উপজেলা পরিষদ চত্বর হতে শুরু করে কলেজ মোড়, চকবাজার, মোল্লা বাড়ি মোড় হয়ে থানার সামনে দিয়ে আবার উপজেলা চত্বরে এসে শেষ হয়।

র‍্যালিতে প্রধান অতিথি উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ। উক্ত মিছিলে আরো জেলা বিএনপির সদস্য ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক ছালে মুসা, জেলা বিএনপির সদস্য এড. আবদুল্লাহ আল মহসিন, উপজেলা বিএনপির সহসভাপতি জাহাঙ্গীর আলম,  উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সম্পাদক তাইবুর হাসান মাসুম, আলমগীর হোসেন, কামাল হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ আকাশ, সাংগঠনিক সম্পাদক জেট এইচ এ সেলিম শুকড়ী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ রুস্তম আলী, ফয়সাল বিন ইউসুফ সামী,  আবু কালাম, সালাউদ্দিন, সোহেল মিয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক মাহবুব হাসান, ছাত্রদলের সাবেক সভাপতি আতাউর রহমান লিটন, ছাত্রদলের আশিকুর রহমান অন্তু, নবীন দলের সাবেক সভাপতি মাহবুব হাসান বাবু, বিল্লাল হোসেন মোক্তার, আমির হোসেন, উপজেলা মহিলা দলের সভাপতি রুমা আক্তার, সাধারণ সম্পাদক বিউটি আক্তারসহ কয়েক হাজার নেতাকর্মী।

কৃষিবিদ মেহেদী হাসান পলাশ, বলেন, এই দিনটি ইতিহাসের অংশ, যেদিন ছাত্র ও জনতার সম্মিলিত আন্দোলনে একটি ফ্যাসিবাদী সরকারের পতনের সূচনা হয়েছিল। ভবিষ্যতেও গণতন্ত্র পুনরুদ্ধারে তারা অগ্রণী ভূমিকা পালন করবে বলে প্রত্যয় ব্যক্ত তিনি। তাছাড়া বিজয় মিছিলটি বাদ্যযন্ত্রের তালে তালে আনন্দের মাধ্যমে নির্বাচনী আমেজে পরিনত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                    Themes Created by BDITWork