
বাঞ্ছারামপুরে ৯৫০ জন কৃষকের মাঝে সরকার প্রদত্ত কৃষি উপকরণ বিতরণ
স্টাফ রিপোর্টার
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় আজ বুধবার (১এপ্রিল) ১২টায়২০২৫-২৬ অর্থবছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাতে খরিপ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রনোদনা কর্মসূচীর মালামাল বিতরণ করা হয়েছে।
কৃষি উপকরণ বিতরণের সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী অফিসার তারিকুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার আবদুল্লা আল মামুন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা সাবরিনা শারমিন, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মো. মানিকুর রহমান প্রমূখ।
উপজেলার ১৩টি ইউনিয়নের মোট ৯শত ৫০ কৃষক/ কৃষাণীর মাঝে এসময় বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করা হয়। এর মধ্যে
১শত জন কৃষক বিনামূল্যে, জনপ্রতি ১ বিঘা জমিতে তিল চাষের জন্য ০১ কেজি তিল বীজ, ১০ কেজি ডিএপি, ০৫ কেজি এমওপি সার দেয়া হয়েছে।
১শত ৫০ জন কৃষক বিনামূল্যে, জনপ্রতি ১ বিঘা জমিতে পাট চাষের জন্য ০১ কেজি পাট বীজ, ০৫ কেজি ডিএপি, ০৫ কেজি এমওপি সার পেয়েছেন।
৭শত জন কৃষক বিনামূল্যে, জনপ্রতি ১ বিঘা জমিতে আউশ ধান চাষের জন্য ০৫ কেজি আউশ ধান বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে।