
স্টাফ রিপোর্টার
ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুর উপজেলার ছলিমাবাদ আইডিয়াল প্রি-ক্যাডেট একাডেমি আজ মঙ্গলবার রাষ্ট্র ঘোষিত শোক দিবস উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ঢাকার উওরা মাইলস্টোন স্কুল ক্যাম্পাসে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান মর্মান্তিক দুর্ঘটনায় আহত ও নিহত সকলের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয় এবং শোকাহত সকল পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়। ছলিমাবাদ আইডিয়াল প্রি-ক্যাডেট একাডেমির প্রধান শিক্ষক আলমগীর হোসেন, সকল শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী ও অভিভাবকগন এ সময় উপস্থিত ছিলেন। শুরুতে এক মিনিট নিরবতা মাধ্যমে কর্মসূচি শুরু হয়। মিলাদ শেষে নিহত সকলের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মুফতি মাওলানা সারওয়ার রেজা।