
স্টাফ রিপোর্টার
যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে সরকারি এস এম পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে।
বাঞ্ছারামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরার সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক কর্মকর্তা গোলাম ফারুক, বাঞ্ছরামপুর সরকারি এস এম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আতিকুর রহমান ও সমবায় পরিদর্শক সাবিহা সুলতানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রবিউল হাসান ভূইয়া, বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইয়াছিন, উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ, সাধারণ সম্পাদক এ কে এম মুছা, উপজেলা জামায়াত ইসলামীর সেক্রেটারি মোঃ শামীম নুর ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ছালে মুছা। আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কাজী মোস্তাইন বিল্লাহ, বাঞ্ছারামপুর সরকারি কলেজের অধ্যক্ষ আবদুর রহিম, বাঞ্ছারামপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের আমান উল্লাহ, বিএনপির সাবেক সভাপতি ম ম ইলিয়াছ, ভিপি আমিনুল ইসলাম সাজ্জাদ, ভিপি মজিবুর রহমান, উপজেলা হিসাবরক্ষন কর্মকর্তা মোঃ মতিউর রহমান, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক কাজী সোহেল আহমেদ, জনস্বাস্থ্য প্রকৌশলী আবু সিয়াম, সমাজসেবা কর্মকর্তা মোঃ জালাল মিয়া, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুল আজিজ। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন, শিক্ষক–শিক্ষার্থী, সাংবাদিক ও সুধীজন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
সকাল সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন ও শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। পরে আলোচনা সভা, শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিতা আবৃত্তি ও বিজয় দিবসের তাৎপর্য নিয়ে বক্তব্য প্রদান করা হয়।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা বলেন, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত এই বিজয় আমাদের জাতির অহংকার। বীর শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রবিউল হাসান ভূইয়া বলেন, বিজয় দিবস আমাদের ঐক্য, দেশপ্রেম ও আত্মমর্যাদার প্রতীক। মুক্তিযুদ্ধের ইতিহাস জানার মাধ্যমে শিক্ষার্থীরা একজন আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠবে।