1. dailyainerkantho@gmail.com : admin :
  2. dainikprobahobancharampur@gmail.com : news :
বাঞ্ছারামপুরে মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলন, গুলিবিদ্ধ ১, সাংবাদিক হেনস্থা, যৌথ বাহিনীর অভিযানে ৬ লক্ষ টাকা জরিমানা - dainikprobahobancharampur
৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| রাত ৯:৪২|
শিরোনামঃ
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে আবু বকর সিদ্দিক পাভেল, উৎসবমুখর পরিবেশে বাঞ্ছারামপুরে গণসংবর্ধনা বাঞ্ছারামপুরে শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকের মিলনমেলা: আত্মবিশ্বাস, প্রস্তুতি ও অর্জনে ব্যতিক্রমী উদ্যোগ বাঞ্ছারামপুর তিতাস নদীর ভাঙন রোধে জরুরি তীর সংরক্ষণ কাজের শুভ উদ্বোধন অস্ত্রসহ কুখ্যাত সন্ত্রাসী গ্রেপ্তার বাঞ্ছারামপুরে পুলিশের অভিযানে উদ্ধার এলজি ও চোরাই মোটরসাইকেল যথাযোগ্য মর্যাদায় বাঞ্ছারামপুরে শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উৎযাপন ফারুকের হুমকির মূখে নিরাপত্তাহীনতায় আছেন ছলিমাবাদের প্রবাসী মাসুদ রানার পরিবার রাজনীতি কখনো টোকাই, হাইব্রিড কিংবা সুবিধাবাদীদের হাতে নিরাপদ থাকে না” বাঞ্ছারামপুরে আন্তর্জাতিক শ্রমিক দিবসে পথসভা ও র‌্যালি অনুষ্ঠিত। বাঞ্ছারামপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধের—পিকআপ চালক আটক, মামলা দায়ের ব্রাহ্মণবাড়িয়া সুশাসন ও উন্নয়নে বাঞ্ছারামপুরে ইউএনও তারিকুল ইসলামের কার্যক্রম প্রশংসিত।

বাঞ্ছারামপুরে মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলন, গুলিবিদ্ধ ১, সাংবাদিক হেনস্থা, যৌথ বাহিনীর অভিযানে ৬ লক্ষ টাকা জরিমানা

Reporter Name
  • Update Time : রবিবার, সেপ্টেম্বর ৭, ২০২৫,
  • 1193 Time View

স্টাফ রিপোর্টার,

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের মেঘনা নদী থেকে অবৈধ ভাবে ড্রেজার দিয়ে নির্ধারিত সীমানার বাইরে বালু উত্তোলনের অভিযোগে ৬ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এ সময় বালু মহালের লোকজন সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছে।উপজেলার মরিচাকান্দি সংলগ্ন মেঘনা নদী থেকে বালু উত্তোলনের অভিযোগে তিনটি ড্রেজার  আটক করে ভ্রাম্যমান আদালত। পরে নগদ ৬ লাখ টাকা জরিমানা আদায় করে ছেড়ে দেয়া হয়।বাঞ্ছারামপুর উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. রবিউল হাসান ভূঁইয়া এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালতের ভাষ্য, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর অধীনে মোবাইল কোর্ট পরিচালনা করে জনৈক মিজানুর রহমানকে (৪০) কে ছয় লক্ষ টাকা অর্থদন্ড আদায় করা হয়।রোববার দুপুর ১ টার সময় সরেজমিনে বালু মহালের ছবি তোলা ও সংবাদ সংগ্রহে গেলে, বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের সভাপতি মোল্লা মো.নাসির আহমেদ, সাধারণ সম্পাদক শামীম শিবলীসহ পাঁচ সাংবাদিকের উপর হামলা করে বালু মহালের লোকজন। এ ঘটনায় বাঞ্ছারামপুর প্রেসক্লাব চরম নিন্দা জানিয়েছে। এর আগে গতকাল এলাকাবাসী উপজেলার সোনারামপুর ইউনিয়নের চর মরিচাকান্দি, কানাইনগর, শান্তিপুর গ্রামের পাশে মেঘনা নদী থেকে কয়েকদিন যাবৎ ড্রেজার দিয়ে বালু উত্তোলন ও নদী ভাঙ্গনের প্রতিবাদ করে করে আসছিল।

খোঁজ নিয়ে জানা যায়, শনিবার (৬ সেপ্টেম্বর) দীর্ঘদিন যাবৎ মেঘনা নদীতে (মরিচাকান্দি সীমানায়) বালু মহলে  অপটিক্যাল সার্ভের সীমা অতিক্রম করে প্রায় শতাধিক ড্রেজার দিয়ে অবৈধভাবে ড্রেজিংয়ের মাধ্যমে বালু উত্তোলন করলে মেঘনার তীরবর্তী গ্রামগুলোর বাসিন্দারা তাদের বাড়িঘর মেঘনায় ভাঙ্গনের হাত থেকে রক্ষা করার জন্য একযোগে ৬টি ইঞ্জিনচালিত ট্রলার করে বালু উত্তোলনে ব্যাবহৃত লোডিং ড্রেজারগুলোকে বন্ধ করার জন্য বাঁধা প্রদান করে। একপর্যায়ে ড্রেজার মালিক পক্ষ প্রতিরোধের মুখে দুরে সরে চলে যায়। ঘটনার জের ধরে শনিবার সন্ধ্যার দিকে মেঘনার পাশ্ববর্তী শান্তিপুর গ্রামে গিয়ে সাধারণ মানুষদেরকে লক্ষ্য করে বালু উত্তোলন পক্ষের লোকজন ব্যাপক গোলাগুলি করে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করে। এক পর্যায়ে শান্তিপুর গ্রামের লোকজন অস্ত্রধারীদেরকে পাল্টা ধাওয়া করলে তারা পালিয়ে যায়। অস্ত্রধারীদের গুলিতে এই গ্রামের সেজন মিয়ার ছেলে মরিচাকান্দি ডিটি একাডেমির ১০ম শ্রেণির ছাত্র ইয়ামিন (১৭) গুলিবিদ্ধ হয় বলে অভিযোগ পাওয়া যায়।

তার পরিবারসূত্রে জানা গেছে, গুরুতর আহত হয়ে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য নিয়ে যায়।এই প্রতিনিধিকে আজ গুলিবিদ্ধ ইয়ামিন জানান, ‘আমি চুল কাটার জন্য বাজারে যাওয়ার সময় একটি গুলি এসে পায়ে লাগে। কে গুলি করেছে, আমি দেখিনি। গুলি পায়ে ঢুকে মাসল দিয়ে বেরিয়ে গেছে বলে ডাক্তার নিশ্চিত করেছে। আমি শয্যাশায়ী, এই ঘটনার বিচার চাই।’বালু মহালের ইজারাদার আবদুল কাইয়ুম জানান, এলাকার কিছু ব্যক্তি ড্রেজারের ওপর হামলা করে ভাঙচুর ও লুটপাট করে। আমরা প্রতিরোধ করি। ইয়ামিনকে কারা গুলি করেছে আমাদের জানা নেই।

এদিকে, শান্তিপুর গ্রামের বাসিন্দা সাব মিয়াসহ (৬৫) এলাকাবাসী মাইকে ঘোষনা দিয়ে বলেন, সীমানার বাইরে গিয়ে বালু উত্তোলন করলে, যদি প্রশাসন ব্যবস্থা না নেয় আমরা গ্রামবাসী তা প্রতিহত করবো।

বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাসান জামিল খান বলেন, ‘এক কিশোরের গুলিবিদ্ধ হওয়ার কথা শুনেছি। তবে কোন লিখিত অভিযোগ পাইনি। পেলে ব্যবস্থা নেওয়া হবে। আজ মরিচাকান্দিতে সেনাবাহিনীর সদস্যরাসহ পুলিশ অবৈধ স্থানে বালু উত্তোলনের বিষয়ে অভিযান চালিয়েছে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                    Themes Created by BDITWork