1. dailyainerkantho@gmail.com : admin :
  2. dainikprobahobancharampur@gmail.com : news :
বাঞ্ছারামপুর পৌরবাসীদের প্রতি সহকারী কমিশনার (ভূমি) মহোদয়ের খোলা চিঠি - dainikprobahobancharampur
৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| বিকাল ৪:১১|
শিরোনামঃ
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে আবু বকর সিদ্দিক পাভেল, উৎসবমুখর পরিবেশে বাঞ্ছারামপুরে গণসংবর্ধনা বাঞ্ছারামপুরে শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকের মিলনমেলা: আত্মবিশ্বাস, প্রস্তুতি ও অর্জনে ব্যতিক্রমী উদ্যোগ বাঞ্ছারামপুর তিতাস নদীর ভাঙন রোধে জরুরি তীর সংরক্ষণ কাজের শুভ উদ্বোধন অস্ত্রসহ কুখ্যাত সন্ত্রাসী গ্রেপ্তার বাঞ্ছারামপুরে পুলিশের অভিযানে উদ্ধার এলজি ও চোরাই মোটরসাইকেল যথাযোগ্য মর্যাদায় বাঞ্ছারামপুরে শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উৎযাপন ফারুকের হুমকির মূখে নিরাপত্তাহীনতায় আছেন ছলিমাবাদের প্রবাসী মাসুদ রানার পরিবার রাজনীতি কখনো টোকাই, হাইব্রিড কিংবা সুবিধাবাদীদের হাতে নিরাপদ থাকে না” বাঞ্ছারামপুরে আন্তর্জাতিক শ্রমিক দিবসে পথসভা ও র‌্যালি অনুষ্ঠিত। বাঞ্ছারামপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধের—পিকআপ চালক আটক, মামলা দায়ের ব্রাহ্মণবাড়িয়া সুশাসন ও উন্নয়নে বাঞ্ছারামপুরে ইউএনও তারিকুল ইসলামের কার্যক্রম প্রশংসিত।

বাঞ্ছারামপুর পৌরবাসীদের প্রতি সহকারী কমিশনার (ভূমি) মহোদয়ের খোলা চিঠি

Reporter Name
  • Update Time : বুধবার, সেপ্টেম্বর ২৪, ২০২৫,
  • 1248 Time View

সম্মানিত পৌরবাসী,

আসসালামু আলাইকুম।

বাঞ্ছারামপুর পৌরসভা সর্বদা পৌরবাসীদের সেবায় নিবেদিত। আপনাদের মানসম্মত সেবা প্রদানের লক্ষ্যে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। সেবার মানোন্নয়ন ও আধুনিকায়নের অংশ হিসেবে ইতোমধ্যে একটি বিশেষ প্রকল্প গ্রহণ করা হয়েছে, যা পরীক্ষামূলকভাবে খুব শীঘ্রই চালু হবে। এ প্রকল্প বাস্তবায়িত হলে পৌরবাসীগণ ঘরে বসেই অনলাইনের মাধ্যমে সনদ, প্রত্যয়নপত্র ও লাইসেন্সের আবেদন এবং ক্যাশলেস লেনদেনের মাধ্যমে প্রয়োজনীয় ফি পরিশোধ করতে পারবেন।

ইতোমধ্যে থানা রোড থেকে ব্রিজ পর্যন্ত ড্রেন পরিষ্কার করা হয়েছে, যা জলাবদ্ধতা নিরসনে কার্যকর ভূমিকা রাখবে। পাশাপাশি সড়কবাতি স্থাপনের কাজ শুরু হয়েছে। আজ ৩ নম্বর ওয়ার্ডের জগন্নাথপুর এলাকায় সড়কবাতি স্থাপন করা হয়েছে। ধাপে ধাপে পৌরসভার সকল গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ সড়কে সড়কবাতি স্থাপন করা হবে, যাতে পৌরবাসীরা নির্বিঘ্নে চলাচল করতে পারেন।

এছাড়া উপজেলা পরিষদের সামনে ব্রিজ এপ্রোচ রোডের ভাঙা অংশ মেরামত করা হয়েছে। গ্রামীণ অবকাঠামো উন্নয়ন খাতে বেশ কিছু প্রকল্পের প্রস্তাব প্রেরণ করা হয়েছে, অনুমোদন সাপেক্ষে শীঘ্রই নির্মাণ কার্যক্রম শুরু হবে।

পৌরবাসীর সুবিধার্থে বিভিন্ন সনদ ও প্রত্যয়নপত্রের ফি হ্রাস করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নের অংশ হিসেবে উপযোগী ডাস্টবিন স্থাপন, ডাম্পিং স্টেশন নির্বাচন এবং বৃদ্ধাশ্রম রোডের ব্রিজ এপ্রোচের ভাঙা অংশ মেরামতসহ একাধিক গুরুত্বপূর্ণ কাজের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

পৌরসভা কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের আন্তরিকতা ও দায়িত্বশীলতার সাথে কাজ করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে। তবে প্রশাসনিক ও টেকনিক্যাল কিছু পদ শূন্য থাকায় সীমিত জনবল দিয়ে প্রত্যাশিত সময়ে সেবা দেওয়া কিছুটা কঠিন হয়ে পড়ছে। কোনো পৌরবাসী যদি কাঙ্ক্ষিত সেবা না পান, তবে সরাসরি পৌরসভা প্রশাসককে জানানোর জন্য অনুরোধ করছি।

সবার সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমরা বাঞ্ছারামপুর পৌরসভাকে একটি মডেল পৌরসভায় রূপান্তরিত করতে পারব—এ ব্যাপারে আমরা আশাবাদী। সচেতন নাগরিক হিসেবে আপনাদের পাশে পেলে উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে।

ধন্যবাদান্তে,

মো: রবিউল হাসান ভূঁইয়া

সহকারী কমিশনার (ভূমি), বাঞ্ছারামপুর

প্রশাসক, বাঞ্ছারামপুর পৌরসভা

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                    Themes Created by BDITWork