1. dailyainerkantho@gmail.com : admin :
  2. dainikprobahobancharampur@gmail.com : news :
বাঞ্ছারামপুরে বিএনপির জোট প্রার্থীর বিরুদ্ধে জামায়াতের প্রার্থী মহসিনের সংবাদ সম্মেলন - dainikprobahobancharampur
৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| দুপুর ২:২৭|
শিরোনামঃ
যথাযোগ্য মর্যাদায় বাঞ্ছারামপুরে শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উৎযাপন ফারুকের হুমকির মূখে নিরাপত্তাহীনতায় আছেন ছলিমাবাদের প্রবাসী মাসুদ রানার পরিবার রাজনীতি কখনো টোকাই, হাইব্রিড কিংবা সুবিধাবাদীদের হাতে নিরাপদ থাকে না” বাঞ্ছারামপুরে আন্তর্জাতিক শ্রমিক দিবসে পথসভা ও র‌্যালি অনুষ্ঠিত। বাঞ্ছারামপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধের—পিকআপ চালক আটক, মামলা দায়ের ব্রাহ্মণবাড়িয়া সুশাসন ও উন্নয়নে বাঞ্ছারামপুরে ইউএনও তারিকুল ইসলামের কার্যক্রম প্রশংসিত। বাঞ্ছারামপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু, দেওয়া হবে ৪৮ হাজারের বেশি শিশুকে সংরক্ষিত নারী আসনে অ্যাডভোকেট ইসমত আরা সুলতানাকে এমপি হিসেবে দেখতে চায় ব্রাহ্মণবাড়িয়া বাসী। বাঞ্ছারামপুরে প্রতীতি সংগীত নিকেতন এর বর্ষবরণ উৎসব উদযাপন বাঞ্ছারামপুরে বাল্যবিবাহ প্রতিরোধ, মাদকের কুফল নিয়ে মতবিনিময় সভা ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

বাঞ্ছারামপুরে বিএনপির জোট প্রার্থীর বিরুদ্ধে জামায়াতের প্রার্থী মহসিনের সংবাদ সম্মেলন

Reporter Name
  • Update Time : বুধবার, ফেব্রুয়ারি ১১, ২০২৬,
  • 370 Time View
oplus_1026

স্টাফ রিপোর্টার

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পরিকল্পিতভাবে পরিস্থিতি অবনতি ঘটানোর চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন জামায়াতের এমপি প্রার্থী মোঃ মহসিন।

মঙ্গলবার (১০ ফে‌ব্রুয়া‌রি) সন্ধ্যায় ৭টায় উপ‌জেলার জামায়াতের কেন্দ্রীয় অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মহসিন জানান,  বিএনপি সমর্থিত জোট প্রার্থী জোনায়েদ সাকির সমর্থকরা জামায়াতের এমপি প্রার্থী মোঃ মহসিনের লোকজন যাতে নির্বাচনী এজেন্ট না হয় বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিয়ে আসছে বলে অভিযোগ করেন জামায়াতের এমপি প্রার্থী মোঃ মহসিন। তিনি বলেন ৩৩টি কেন্দ্রে আমার ভোটার এবং নির্বাচনী এজেন্টদের কে নানা ভাবে ভোট না দেওয়ার জন্য হুমকি প্রদান করে। তিনি বলেন, যে জোট প্রার্থী লোকজন আমার লোকজনকে বলেন তোমরা ভোট কেন্দ্রে যাবে না। পনেরো বছর ভোট দেও নাই এবছর ভোট দিতে হবে না।

মহসিন আরো বলেন এগুলো আমি নির্বাচন কমিশনে এবং রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ করেছি কিন্তু এখনও কোন দৃশ্যমান পদক্ষেপ দেখিনি। আমি মনে করি উপরের বিষয়গুলো স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচনের অন্তরায়। অতিদ্রুত নির্বাচনের লেবেল প্লেয়িং ফিল্ড তৈরি করে নির্বাচনকে সুন্দর ও সু্ষ্ঠ যাতে হয় নির্বাচন কমিশন সেই ব্যবস্থা গ্রহণ করবে।

তিনি বলেন, “এসব কর্মকাণ্ডের মাধ্যমে বাঞ্ছারামপুরের সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়ানোর চেষ্টা চলছে।”

সংবাদ সম্মেলনে তিনি জোর দিয়ে বলেন, বাঞ্ছারামপুরের প্রতিটি ভোটার যেন নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন—এটাই সবার প্রত্যাশা হওয়া উচিত।

তিনি আরও বলেন, জনগণ যাকে ইচ্ছা তাকেই ভোট দেবেন এবং জনতার ভোটেই জনপ্রতিনিধি নির্বাচিত হবেন। জনগণ যদি আমাদের পছন্দ করেন আমাদের ভোট দিবে তাহলে আমরা বিজয়ী হব, আর পছন্দ না করলে অন্য কেউ বিজয়ী হবে—এটাই গণতন্ত্রের স্বাভাবিক প্রক্রিয়া।

সবশেষে মোঃ মহসিন শতভাগ সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করার দাবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জানিয়ে সংবাদ সম্মেলন শেষ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                    Themes Created by BDITWork