
স্টাফ রিপোর্টার
ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার ছলিমাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়। ছলিমাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে জাঁকজমকপূর্ণ আয়োজনে আনন্দঘন পরিবেশে ক্রীড়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ছলিমাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম কালু মেম্বার এর সুযোগ্য পুত্র ছলিমাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আজিজুর রহমান মশাল প্রজ্জলনের মাধ্যমে এই ক্রীড়া অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন ছলিমাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হুমায়ুন কবির, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মমতসজ বেগম, ছলিমাবাদ আইডিয়াল প্রি-ক্যাডেট একাডেমীর প্রধান শিক্ষক আলমগীর হোসেন, বিদ্যালয়ের ম্যামেজিং কমিটির সদস্য আবূুল মোমেন, যুবদল নেতা সাদ্দাম হোসেন প্রমূখ।
ছলিমাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয়টি মরহুম কালু মেম্বার তার নিজ জমিতে এলাকার শিক্ষা বিস্তারের জন্য ১৯৯৮ সালে প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করেন।
এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সকল শিক্ষকবৃন্দ, অভিভাবক, ছাত্র-ছাত্রীগণ।