1. dailyainerkantho@gmail.com : admin :
  2. dainikprobahobancharampur@gmail.com : news :
বাঞ্ছারামপুরে উপজেলা বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা - dainikprobahobancharampur
৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| সন্ধ্যা ৭:৪৭|
শিরোনামঃ
যথাযোগ্য মর্যাদায় বাঞ্ছারামপুরে শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উৎযাপন ফারুকের হুমকির মূখে নিরাপত্তাহীনতায় আছেন ছলিমাবাদের প্রবাসী মাসুদ রানার পরিবার রাজনীতি কখনো টোকাই, হাইব্রিড কিংবা সুবিধাবাদীদের হাতে নিরাপদ থাকে না” বাঞ্ছারামপুরে আন্তর্জাতিক শ্রমিক দিবসে পথসভা ও র‌্যালি অনুষ্ঠিত। বাঞ্ছারামপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধের—পিকআপ চালক আটক, মামলা দায়ের ব্রাহ্মণবাড়িয়া সুশাসন ও উন্নয়নে বাঞ্ছারামপুরে ইউএনও তারিকুল ইসলামের কার্যক্রম প্রশংসিত। বাঞ্ছারামপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু, দেওয়া হবে ৪৮ হাজারের বেশি শিশুকে সংরক্ষিত নারী আসনে অ্যাডভোকেট ইসমত আরা সুলতানাকে এমপি হিসেবে দেখতে চায় ব্রাহ্মণবাড়িয়া বাসী। বাঞ্ছারামপুরে প্রতীতি সংগীত নিকেতন এর বর্ষবরণ উৎসব উদযাপন বাঞ্ছারামপুরে বাল্যবিবাহ প্রতিরোধ, মাদকের কুফল নিয়ে মতবিনিময় সভা ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

বাঞ্ছারামপুরে উপজেলা বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৪, ২০২৫,
  • 817 Time View

স্টাফ রিপোর্টার

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে উপজেলা বিএনপি ও পৌর বিএনপির আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বাঞ্ছারামপুর ডিগ্রি কলেজ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি এবং অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী অংশ নেন।

পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য, জেলা বিএনপির উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য এম. এ. খালেক পিএসসি। অনুষ্ঠানের সঞ্চালনা করেন ভিপি মজিব। বক্তব্য রাখেন মেজর এস এম সাইদুল ইসলাম পিএসসি, ইঞ্জিনিয়ার দবির উদ্দিন, ব্যারিস্টার নাছের খান অপু, ভিপি নাজমুল হুদা, ভিপি আমিরুল ইসলাম সাজ্জাদসহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতারা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক মো. কবির হোসেন, সাধারণ সম্পাদক জালাল উদ্দিন বাদল, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. রিপন মিয়া, উপজেলা যুবদলের সদস্য সচিব জিসান সরকার, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক মো. ওমর ফারুক, পৌর যুবদলের আহ্বায়ক মো. ইমান আলী, উপজেলা শ্রমিকদলের আহ্বায়ক মো. মনিরুল ইসলাম, উপজেলা জাসাসের আহ্বায়ক মো. আব্দুস সালাম, উপজেলা জাসাসের সাবেক সভাপতি মো. আবুল খায়ের, বাঞ্ছারামপুর উপজেলার ছাত্রদলের সাবেক সভাপতি ইব্রাহিম সরকার, বাঞ্ছারামপুর সরকারি কলেজের সাবেক সভাপতি মো. মনিরুল হক আব্দুল্লাহ, পৌর জাসাসের আহ্বায়ক আবুল কালাম, জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক জা‌হিদুল ইসলাম ফাহাদ, যুবদল নেতা গিয়াস উদ্দিন, যুবদল নেতা অলি উল্লাহসহ বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়া উপস্থিত ছিলেন ছলিমাবাদ ইউনিয়নের কমলপুর পাইকারচর ৩ নং ওয়ার্ডের বিএনপির নতুন সদস্য, বাংলাদেশ মার্চেন্ট নেভি অফিসার মো. আলাউদ্দিন (টিপু)।

বক্তারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং দেশে সুশাসন প্রতিষ্ঠার আন্দোলনে বিএনপির নেতাকর্মীরা সবসময় ঐক্যবদ্ধ। সরকারের অব্যবস্থাপনা ও জনদুর্ভোগ মোকাবিলায় বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে মাঠে থাকবে।

র‍্যালি ও পথসভায় বিএনপি ও এর সহযোগী অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে বাঞ্ছারামপুর শহর উৎসবমুখর হয়ে ওঠে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                    Themes Created by BDITWork