
বাঞ্ছারামপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর রাজনীতিবিদ, সাংবাদিক ও বিশিষ্টজনদের অংশগ্রহণে ব্যতিক্রমধর্মী আয়োজন
স্টাফ রিপোর্টার
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা-এ ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর উদ্যোগে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। স্থানীয় উপজেলা শাখার আয়োজনে আজ ১৮ মার্চ (বুধবার) এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বাঞ্ছারামপুর উপজেলার ইসলামী আন্দোলন বাংলাদেশ এর অফিস কক্ষে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনীতিবিদ, সাংবাদিক ও বিশিষ্টজনদের সম্মানে এ আয়োজন করা হয়েছে। সামাজিক সম্প্রীতি ও মূল্যবোধ জাগ্রত করাই এ কর্মসূচির অন্যতম লক্ষ্য বলে বলেন বক্তারা।
ইসলামী আন্দোলন বাংলাদেশ এর উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ শামসুল হক (সুমন) এর সভাপতিত্বে ও উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা জাকির হোসাইন খাসনগরীর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও দানবীর আলহাজ্ব সাঈদ উদ্দিন খান (জাবেদ)। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সহসভাপতি আলহাজ্ব হাফেজ কাজী মোহাম্মদ আলী, সাবেক সিনিয়র সহসভাপতি জোবায়ের আহমেদ হামদী, সহসভাপতি মুফতি শেখ সাদি বিন আবদুল মজিদ, সহসভাপতি মুফতি সাইদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা মোহাম্মদ নূরুদ্দিন, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ এর সভাপতি মো. মোশারফ হোসাইন, মুফতি সাজেদুল হক খায়েরী, আবদুস সালাম মনা, মাওলানা জমির হোসাইন সিদ্দিকী, যুব আন্দোলনের সভাপতি মোহাম্মদ জামাল মিয়া, ছাত্র আন্দোলনের সভাপতি হাফেজ মুহাম্মদ ফয়সাল আহমাদ বাবু প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।