1. dailyainerkantho@gmail.com : admin :
  2. dainikprobahobancharampur@gmail.com : news :
রাজনীতি কখনো টোকাই, হাইব্রিড কিংবা সুবিধাবাদীদের হাতে নিরাপদ থাকে না" - dainikprobahobancharampur
৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সন্ধ্যা ৬:৩৪|
শিরোনামঃ
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে আবু বকর সিদ্দিক পাভেল, উৎসবমুখর পরিবেশে বাঞ্ছারামপুরে গণসংবর্ধনা বাঞ্ছারামপুরে শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকের মিলনমেলা: আত্মবিশ্বাস, প্রস্তুতি ও অর্জনে ব্যতিক্রমী উদ্যোগ বাঞ্ছারামপুর তিতাস নদীর ভাঙন রোধে জরুরি তীর সংরক্ষণ কাজের শুভ উদ্বোধন অস্ত্রসহ কুখ্যাত সন্ত্রাসী গ্রেপ্তার বাঞ্ছারামপুরে পুলিশের অভিযানে উদ্ধার এলজি ও চোরাই মোটরসাইকেল যথাযোগ্য মর্যাদায় বাঞ্ছারামপুরে শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উৎযাপন ফারুকের হুমকির মূখে নিরাপত্তাহীনতায় আছেন ছলিমাবাদের প্রবাসী মাসুদ রানার পরিবার রাজনীতি কখনো টোকাই, হাইব্রিড কিংবা সুবিধাবাদীদের হাতে নিরাপদ থাকে না” বাঞ্ছারামপুরে আন্তর্জাতিক শ্রমিক দিবসে পথসভা ও র‌্যালি অনুষ্ঠিত। বাঞ্ছারামপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধের—পিকআপ চালক আটক, মামলা দায়ের ব্রাহ্মণবাড়িয়া সুশাসন ও উন্নয়নে বাঞ্ছারামপুরে ইউএনও তারিকুল ইসলামের কার্যক্রম প্রশংসিত।

রাজনীতি কখনো টোকাই, হাইব্রিড কিংবা সুবিধাবাদীদের হাতে নিরাপদ থাকে না”

Reporter Name
  • Update Time : শনিবার, মে ১৬, ২০২৬,
  • 405 Time View

রাজনীতি কখনো টোকাই, হাইব্রিড কিংবা সুবিধাবাদীদের হাতে নিরাপদ থাকে না”

_ জাহিদুল ইসলাম ফাহাদ, সদস্য সচিব, বাঞ্ছারামপুর পৌর স্বেচ্ছাসেবক দল

স্টাফ রিপোর্টার

“রাজনীতি কখনো টোকাই, হাইব্রিড কিংবা সুবিধাবাদীদের হাতে নিরাপদ থাকে না। রাজনীতি সবসময় ত্যাগী, সংগ্রামী ও আদর্শবান মানুষের হাতেই সুন্দর হয়।

দুঃসময় এলে প্রকৃত ত্যাগীদের পরিচয় পাওয়া যায়। যখন মামলা-হামলা হয়, যখন রাজপথ উত্তপ্ত থাকে, যখন দলের জন্য ত্যাগ স্বীকার করতে হয়— তখন অনেকেই হারিয়ে যায়।

কিন্তু কিছু মানুষ বুক ভরা সাহস নিয়ে দলের পাশে দাঁড়িয়ে থাকে। তারাই দলের আসল শক্তি, তারাই আন্দোলনের প্রাণ। অথচ সুসময় এলেই হাইব্রিডদের ভিড় বেড়ে যায়। যারা কখনো সংগ্রামে ছিল না, তারাই সুযোগ বুঝে সামনে এসে বড় নেতা সাজতে চায়। আজকের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এসব হাইব্রিড ও টোকাই রাজনীতির কারণেই আদর্শের মানুষগুলো পিছিয়ে পড়ছে। যোগ্যতা ও ত্যাগের মূল্যায়নের বদলে এখন অনেক জায়গায় সুবিধাবাদীদের দৌরাত্ম্য দেখা যায়।

টোকাই দিয়ে পলিটিক্স করা যায়, কিন্তু আদর্শের রাজনীতি গড়া যায় না। কারণ রাজনীতি শুধু মিছিলের ছবি না,

রাজনীতি মানে মানুষের অধিকার, বিশ্বাস, ভালোবাসা আর আত্মত্যাগের নাম।

ইতিহাস কখনো হাইব্রিডদের মনে রাখে না। ইতিহাস মনে রাখে সেইসব ত্যাগীদের, যারা দুঃসময়েও দলের পতাকা আঁকড়ে ধরে রেখেছিল।

দুঃসময় ত্যাগীর জন্ম দেয়, আর সুসময় হাইব্রিডের ভিড় বাড়ায়।

তাই সময় এসেছে—ত্যাগীদের মূল্যায়ন করার,

আদর্শের রাজনীতি ফিরিয়ে আনার,আর সুবিধাবাদী হাইব্রিড রাজনীতির বিরুদ্ধে দাঁড়ানোর।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                    Themes Created by BDITWork