1. dailyainerkantho@gmail.com : admin :
  2. dainikprobahobancharampur@gmail.com : news :
ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুর এম. এ. খালেক (পি.এস.সি.)'র নেতৃত্বে বিজয় র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত - dainikprobahobancharampur
৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| সন্ধ্যা ৬:৪৫|
শিরোনামঃ
যথাযোগ্য মর্যাদায় বাঞ্ছারামপুরে শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উৎযাপন ফারুকের হুমকির মূখে নিরাপত্তাহীনতায় আছেন ছলিমাবাদের প্রবাসী মাসুদ রানার পরিবার রাজনীতি কখনো টোকাই, হাইব্রিড কিংবা সুবিধাবাদীদের হাতে নিরাপদ থাকে না” বাঞ্ছারামপুরে আন্তর্জাতিক শ্রমিক দিবসে পথসভা ও র‌্যালি অনুষ্ঠিত। বাঞ্ছারামপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধের—পিকআপ চালক আটক, মামলা দায়ের ব্রাহ্মণবাড়িয়া সুশাসন ও উন্নয়নে বাঞ্ছারামপুরে ইউএনও তারিকুল ইসলামের কার্যক্রম প্রশংসিত। বাঞ্ছারামপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু, দেওয়া হবে ৪৮ হাজারের বেশি শিশুকে সংরক্ষিত নারী আসনে অ্যাডভোকেট ইসমত আরা সুলতানাকে এমপি হিসেবে দেখতে চায় ব্রাহ্মণবাড়িয়া বাসী। বাঞ্ছারামপুরে প্রতীতি সংগীত নিকেতন এর বর্ষবরণ উৎসব উদযাপন বাঞ্ছারামপুরে বাল্যবিবাহ প্রতিরোধ, মাদকের কুফল নিয়ে মতবিনিময় সভা ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুর এম. এ. খালেক (পি.এস.সি.)’র নেতৃত্বে বিজয় র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, আগস্ট ৫, ২০২৫,
  • 666 Time View
oplus_2

স্টাফ রিপোর্টার

৫ই আগস্ট “জুলাই গণঅভ্যুত্থান দিবস” ও ফ্যাসিবাদের পতনের বর্ষপূর্তি উপলক্ষে বাঞ্ছারামপুর কলেজ মাঠে এক বিশাল বিজয় র‍্যালি ও পথসভার আয়োজন করা হয়।

বাঞ্ছারামপুর উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে নেতৃত্ব দেন বাঞ্ছারামপুরের মাটি ও মানুষের নেতা, সাবেক সংসদ সদস্য এম. এ. খালেক (পি.এস.সি)। বিজয় র‍্যালিটি বাঞ্ছারামপুর  উপজেলার মাতুর বাড়ি মোড় থেকে শুরু হয়ে কলেজ মাঠে পথসভায় পরিণত হয়। পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির উপদেষ্টা মেজর এস. এম. সাইদুল ইসলাম সাঈদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার কাজী দবিরউদ্দিন, জেলা ব্যারিস্টার নাসের হোসেন অপু, সাবেক ভিপি আমিরুল ইসলাম সাজ্জাদ এবং ভিপি মজিবুর রহমান।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা  বিএনপির কবির হোসেন, বাবলু, আজিজুর রহমান চেয়ারম্যান, উপজেলা জাসাস সভাপতি এম. এ. সালাম, যুবদলের জিসান সরকার, গিয়াস উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের জাহিদুল ইসলাম ফাহাদ, ওমর ফারুক,  ছাত্রদলের ইব্রাহিম সরকার, মনিরুল ইসলাম আবদুল্লাহ, ভারপ্রাপ্ত চেয়ারম্যান রফিকুল ইসলাম, মনির হোসেন, আঃ আউয়াল, বিপ্লব আহম্মেদ, আশাবুদ্দিন, মোঃ হানিফসহ বাঞ্ছারামপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ এবং বিএনপির অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী।

বক্তারা বলেন, “৫ আগস্টের এই দিনটি বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্র-জনতার বিজয়ের এই দিনটি আমাদের সংগ্রাম ও আত্মত্যাগের প্রতীক।”

তারা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় আগামী  দিনে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                    Themes Created by BDITWork