1. dailyainerkantho@gmail.com : admin :
  2. dainikprobahobancharampur@gmail.com : news :
আনন্দঘন পরিবেশে বাঞ্ছারামপুরে ছলিমাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয়ের বৃত্তি প্রদান ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান - dainikprobahobancharampur
৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| সকাল ৭:২৩|
শিরোনামঃ
অস্ত্রসহ কুখ্যাত সন্ত্রাসী গ্রেপ্তার বাঞ্ছারামপুরে পুলিশের অভিযানে উদ্ধার এলজি ও চোরাই মোটরসাইকেল যথাযোগ্য মর্যাদায় বাঞ্ছারামপুরে শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উৎযাপন ফারুকের হুমকির মূখে নিরাপত্তাহীনতায় আছেন ছলিমাবাদের প্রবাসী মাসুদ রানার পরিবার রাজনীতি কখনো টোকাই, হাইব্রিড কিংবা সুবিধাবাদীদের হাতে নিরাপদ থাকে না” বাঞ্ছারামপুরে আন্তর্জাতিক শ্রমিক দিবসে পথসভা ও র‌্যালি অনুষ্ঠিত। বাঞ্ছারামপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধের—পিকআপ চালক আটক, মামলা দায়ের ব্রাহ্মণবাড়িয়া সুশাসন ও উন্নয়নে বাঞ্ছারামপুরে ইউএনও তারিকুল ইসলামের কার্যক্রম প্রশংসিত। বাঞ্ছারামপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু, দেওয়া হবে ৪৮ হাজারের বেশি শিশুকে সংরক্ষিত নারী আসনে অ্যাডভোকেট ইসমত আরা সুলতানাকে এমপি হিসেবে দেখতে চায় ব্রাহ্মণবাড়িয়া বাসী। বাঞ্ছারামপুরে প্রতীতি সংগীত নিকেতন এর বর্ষবরণ উৎসব উদযাপন

আনন্দঘন পরিবেশে বাঞ্ছারামপুরে ছলিমাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয়ের বৃত্তি প্রদান ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৫, ২০২৬,
  • 326 Time View
Oplus_131074

স্টাফ রিপোর্টার আলমগীর হোসেন

১৯৯৮ সালে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার ছলিমাবাদ ইউনিয়নের ছলিমাবাদ প্রাণকেন্দ্রে মরহুম কালু মিয়া মেম্বার তার জমিতে অবহেলিত জনগোষ্ঠীর শিক্ষার প্রসার ঘটানোর জন্য ছলিমাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন।  ১৯৯৮ প্রতিষ্ঠা হওয়ার পর ২০০০ সালে এসএসসি পরীক্ষায় সাফল্যের সাথে ফলাফলের মাধ্যমে আজ বিদ্যালয়টি ধারাবাহিক ভাবে সাফল্য ধরে রাখার চেষ্টা করে আসছে।

আজ ৫/২/২০২৬ রোজ বৃহস্পতিবার সকাল ১০টায় মরহুম কালু মিয়া মেম্বার ফাউন্ডেশন কর্তৃক মেধাবৃত্তি প্রদান ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ছলিমাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হুমায়ুন কবির এর সভাপতিত্বে, সহকারী প্রধান শিক্ষক মমতাজ বেগমের তত্বাবধানে ও সহকারী শিক্ষক মোঃ গিয়াসউদ্দিন এর সঞ্চালনায়,  প্রধান অতিথি ছিলেন অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম কালু মিয়া মেম্বারের সুযোগ্য সন্তান ও  ছলিমাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন  উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ গোলাম ফারুক, বাঞ্ছারামপুর প্রেসক্লাবের সভাপতি মোল্লা মোঃ নাসির আহমেদ, ছলিমাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয়ের বিদ্যুৎসাহী সদস্য আবদুল কাইয়ূম, ছলিমাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক সদস্য সফিকুল ইসলাম স্বপন, বিএনপি নেতা জাকির হোসেন, উপজেলা বিএনপির নেতা খায়ের উদ্দিন, ছলিমাবাদ আইডিয়াল প্রি-ক্যাডেট একাডেমীর প্রধান শিক্ষক আলমগীর হোসেন, বিদ্যালয়ের অভিভাবক সদস্য আবদুল মোমেন, ছলিমাবাদ ইসলামীয়া প্রিপ্রারেটরী স্কুলের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন, ছলিমাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তহমিনা বেগম, সহকারী শিক্ষক ফারুক আহম্মেদ, বিদ্যালয়ের সাবেক অভিভাবক সদস্য মোঃ মোস্তফা, আশ্রাফবাদ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রোমন হায়দার, বিদ্যালয়ের বিদ্যুৎসাহী সদস্য সাদ্দাম হোসেন, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক আশাবুদ্দিন, হযরত আলী,  হানিফ মিয়া, আবুল হাসেম, মোমেন মিয়া, আরশ মিয়া প্রমূখ।

অনুষ্ঠানের শেষে মেধাবী শিক্ষার্থী ও ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী ছাত্র-ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                    Themes Created by BDITWork