1. dailyainerkantho@gmail.com : admin :
  2. dainikprobahobancharampur@gmail.com : news :
ড. রওশন আলম কলেজের ৭ শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি দিল বন্ধু ফাউন্ডেশন - dainikprobahobancharampur
২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| বিকাল ৪:১৮|
শিরোনামঃ
বাঞ্ছারামপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু, দেওয়া হবে ৪৮ হাজারের বেশি শিশুকে সংরক্ষিত নারী আসনে অ্যাডভোকেট ইসমত আরা সুলতানাকে এমপি হিসেবে দেখতে চায় ব্রাহ্মণবাড়িয়া বাসী। বাঞ্ছারামপুরে প্রতীতি সংগীত নিকেতন এর বর্ষবরণ উৎসব উদযাপন বাঞ্ছারামপুরে বাল্যবিবাহ প্রতিরোধ, মাদকের কুফল নিয়ে মতবিনিময় সভা ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা বাঞ্ছারামপুরে হায়দরনগর গ্রামে কেরির বড়ি খেয়ে গৃহবধূর মৃত্যু, স্বামী হুমায়ুন পলাতক। বাঞ্ছারামপুর ছলিমাবাদে মরহুম কালু মিয়া মেম্বার স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর জমকালো আয়োজন বাঞ্ছারামপুরে ৫ মাদক কারবারী গ্রেফতার বাঞ্ছারামপুর প্রতারণায় ১৩ লাখ টাকা ও ১১ ভরি স্বর্ণ আত্মসাৎ: শ্বশুরবাড়ির ৪ জনের বিরুদ্ধে অভিযোগ তিন জন গ্রেফতার। বাঞ্ছারামপুরে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক, পরোয়ানাভুক্ত আরও ৪ গ্রেফতার বাঞ্ছারামপুর পৌর সভার উন্নয়নমূলক বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ড. রওশন আলম কলেজের ৭ শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি দিল বন্ধু ফাউন্ডেশন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, মার্চ ১০, ২০২৬,
  • 173 Time View

ড. রওশন আলম কলেজের ৭ শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি দিল বন্ধু ফাউন্ডেশন

স্টাফ রিপোর্টার

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ড. রওশন আলম কলেজের ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করেছে বন্ধু ফাউন্ডেশন।

গতকাল কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ মেধা কোটায় ৩ জন এবং দরিদ্র কিন্তু মেধাবী কোটায় ৪ জনসহ মোট ৭ জন শিক্ষার্থীর ফর্মফিলাপের টাকা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের হাতে তুলে দেন বন্ধু ফাউন্ডেশনের সিনিয়র উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ফেরদৌস মিয়া এবং ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন রিসেল।

এসময় শিক্ষার্থীদের উৎসাহিত করতে শিক্ষা বৃত্তির পাশাপাশি কলেজের অফিসিয়াল কাজের সুবিধার্থে বন্ধু ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষা সামগ্রী হিসেবে ডায়েরি, কলম ও ক্যালেন্ডারও প্রদান করা হয়।

বন্ধু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ইকবাল মাহমুদ সুজন জানান, ২০১৫ সালে প্রতিষ্ঠার পর থেকে বন্ধু ফাউন্ডেশন ড. রওশন আলম কলেজসহ ইউনিয়নের ১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ২টি মাধ্যমিক বিদ্যালয় এবং কয়েকটি মাদ্রাসায় শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এই ধরনের শিক্ষামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                    Themes Created by BDITWork