
স্টাফ রিপোর্টার
ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার বাঞ্ছারামপুর মাওলাগঞ্জ বাজার মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন উপলক্ষে এক যুব সমাবেশ অনুষ্ঠিত হয়। বাঞ্ছারামপুর উপজেলা যুবদলের আহ্বায়ক জিসান সরকারের সভাপতিত্বে ও বাঞ্ছারামপুর পৌর যুবদলের আহ্বায়ক ইমান আলী সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির উপদেষ্টা ও বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য এবং ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) এম এ খালেক পিএসসি। আরো উপস্থিত ছিলেন জেলা কমিটির সদস্য ইঞ্জিনিয়ার কাজী দবির উদ্দিন, সদস্য ভিপি দেওয়ান নাজমুল হুদা, বাঞ্ছারামপুর উপজেলার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ম ম ইলিয়াছ, ব্যারিষ্টার নাসির উদ্দীন অপু, ছাত্রদলের সাবেক সভাপতি জালাল উদ্দিন বাদল, সাবেক সভাপতি মোঃ কবির হোসেন, ভিপি সাজ্জাদ হোসেন, ভিপি মজিবুর রহমান, আরিফুল ইসলাম রিপন, খায়ের হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মুছা হায়দার, উপজেলা জাসাসের আহ্বায়ক এম এ সালাম, যুব দলের আহ্বায়ক মীর মোশাররফ হোসেন, পৌর যুবদলের সদস্য সচিব জাহিদুল ইসলাম ফাহাদ, ছাত্রদলের সাবেক সভাপতি ইব্রাহিম সরকার যুবদল নেতা গিয়াস উদ্দিন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফারুক আহম্মেদ, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মনিরুল ইসলাম, ছাত্র দলের কলেজ শাখার সাবেক সভাপতি মনিরুল ইসলাম আবদুল্লাহ, রাব্বি প্রমূখ।
বক্তারা আগামী নির্বাচনে বাঞ্ছারামপুর থেকে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান।