
স্টাফ রিপোর্টার
মাদক যেখানে প্রতিরোধ সেখানে এই প্রতিপাদ্য সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার ছলিমাবাদ ইউনিয়নের ১নং ওয়ার্ডে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।ছলিমাদ ইউনিয়নের সাহেবনগর গ্রামের মাইন উদ্দীন চৌধুরীর বাড়িতে দানু মিয়ার সভাপতিত্বে ও জিয়া পরিষদের সভাপতি বিপ্লব আহমেদের সঞ্চলনায় উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর মডেল থানার এস আই মনির হোসেন, সাংবাদিক এম. এ. আউয়াল, স্থানীয় প্যানেল চেয়ারম্যান রফিকুল ইসলাম, স্থানীয় মেম্বার সাইফুল ইসলাম সুমন।
স্থানীদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ মাইন উদ্দীন চৌধুরী, মোহাম্মদ খায়ের উদ্দিন, মোহাম্মদ ফজু মিয়া, বাবুল মিয়া, এস. এম. করিম, চৌধুরী মোহাম্মদ কনু, কাজী ফুল মিয়া, সৈয়দ দস্তগীর, রাকিবুল হোসাইন তারা, নাজিমুদ্দিন, কাদের মিয়া, , মমিন ফকির, আব্দুল মোনাফ, শফিকুল ইসলাম পিয়ার, আব্দুল মান্নান প্রমুখ।
বক্তারা বলেন, মাদক সমাজের জন্য এক ভয়াবহ অভিশাপ। তরুণ প্রজন্মকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে পরিবার ও সমাজের সবাইকে একযোগে কাজ করতে হবে। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান তারা।
শেষে মাদকমুক্ত সমাজ গঠনের অঙ্গীকার করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।