1. dailyainerkantho@gmail.com : admin :
  2. dainikprobahobancharampur@gmail.com : news :
বাঞ্ছারামপুরে শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকের মিলনমেলা: আত্মবিশ্বাস, প্রস্তুতি ও অর্জনে ব্যতিক্রমী উদ্যোগ - dainikprobahobancharampur
১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| বিকাল ৫:৫৮|
শিরোনামঃ
বাঞ্ছারামপুরে শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকের মিলনমেলা: আত্মবিশ্বাস, প্রস্তুতি ও অর্জনে ব্যতিক্রমী উদ্যোগ বাঞ্ছারামপুর তিতাস নদীর ভাঙন রোধে জরুরি তীর সংরক্ষণ কাজের শুভ উদ্বোধন অস্ত্রসহ কুখ্যাত সন্ত্রাসী গ্রেপ্তার বাঞ্ছারামপুরে পুলিশের অভিযানে উদ্ধার এলজি ও চোরাই মোটরসাইকেল যথাযোগ্য মর্যাদায় বাঞ্ছারামপুরে শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উৎযাপন ফারুকের হুমকির মূখে নিরাপত্তাহীনতায় আছেন ছলিমাবাদের প্রবাসী মাসুদ রানার পরিবার রাজনীতি কখনো টোকাই, হাইব্রিড কিংবা সুবিধাবাদীদের হাতে নিরাপদ থাকে না” বাঞ্ছারামপুরে আন্তর্জাতিক শ্রমিক দিবসে পথসভা ও র‌্যালি অনুষ্ঠিত। বাঞ্ছারামপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধের—পিকআপ চালক আটক, মামলা দায়ের ব্রাহ্মণবাড়িয়া সুশাসন ও উন্নয়নে বাঞ্ছারামপুরে ইউএনও তারিকুল ইসলামের কার্যক্রম প্রশংসিত। বাঞ্ছারামপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু, দেওয়া হবে ৪৮ হাজারের বেশি শিশুকে

বাঞ্ছারামপুরে শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকের মিলনমেলা: আত্মবিশ্বাস, প্রস্তুতি ও অর্জনে ব্যতিক্রমী উদ্যোগ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬,
  • 7 Time View

বাঞ্ছারামপুরে শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকের মিলনমেলা: আত্মবিশ্বাস, প্রস্তুতি ও অর্জনে ব্যতিক্রমী উদ্যোগ

আলমগীর হোসেন বাঞ্ছারামপুর থেকে

শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়ন, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং অভিভাবকদের সঙ্গে বিদ্যালয়ের সুসম্পর্ক জোরদারের লক্ষ্যে “আত্মবিশ্বাস, প্রস্তুতি ও অর্জন” শীর্ষক শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবক সম্মেলনের আয়োজন করেছে বাঞ্ছারামপুর সরকারি এস এম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়।

বিদ্যালয় সূত্রে জানা যায়, অষ্টম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এ সম্মেলনে শিক্ষার্থীদের একাডেমিক প্রস্তুতি, পরীক্ষাভীতি দূরীকরণ, নিয়মিত অধ্যয়ন, নৈতিক মূল্যবোধ এবং ভবিষ্যৎ লক্ষ্য নির্ধারণ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নে শিক্ষক ও অভিভাবকদের করণীয় বিষয়েও দিকনির্দেশনা প্রদান করা হয়।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের সফলতা অর্জনে বিদ্যালয়, পরিবার এবং শিক্ষার্থীর পারস্পরিক সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সম্মেলনের মাধ্যমে তিন পক্ষের মধ্যে কার্যকর যোগাযোগ ও সহযোগিতার পরিবেশ আরও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।

বিদ্যালয় কর্তৃপক্ষ মনে করছে, এমন উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে আত্মবিশ্বাস বৃদ্ধি করবে এবং তাদের কাঙ্ক্ষিত শিক্ষাগত অর্জনে সহায়ক ভূমিকা রাখবে।

বাঞ্ছারামপুর সরকারি এস এম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আতিকুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান দুধ মিয়া মাস্টার।

বক্তব্য রাখেন পৌর বিএনপির সাবেক সভাপতি মোঃ মতিউর রহমান জালু, আবুল হোসেন, বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের সভাপতি মোল্লা মোঃ নাসির আহমেদ, ছলিমাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি সাংবাদিক আলমগীর হোসেন, চরশিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মমতাজ বেগম, অভিভাবক মোঃ কাউসার আহমেদ, আলী আহমেদ প্রমূখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                    Themes Created by BDITWork