বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে মনোনীত প্রার্থী জনতার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট সফিকুল ইসলাম সবুজ খান। তিনি ঢাকা সুপ্রীম কোর্টের আইনজীবী। সবার দোয়া ও সমর্থন চান তিনি। সংসদে গিয়ে এলাকার প্রতিনিধিত্ব করে একটি সুন্দর বাঞ্ছারামপুর গড়তে চান।
অ্যাডভোকেট সফিকুল ইসলাম সবুজ খান বাঞ্ছারামপুর উপজেলার রূপসদী গ্রামের সন্তান। এলাকায়ও জনসমর্থন রয়েছে তার। এরই মধ্যে এলাকায় বিচরণ শুরু করেছেন এবং ভোটারের দ্বারে দ্বারে গিয়ে নিজ দলের জন্য চাইছেন ভোট।
জনতার বাংলাদেশ পার্টির চেয়ারম্যানের দায়িত্বও পালন করছেন তিনি। তিনি বলেন তার দল ন্যাশনাল পিপলস পার্টির সাথে জোট করার কারণে তিনি বা তার দল আম প্রতীকে নির্বাচন করবেন। বিভিন্ন মিডিয়ায় আলোচিত মুখ হয়ে উঠেছেন সবুজ খান।
নির্বাচনের বিষয়ে সবুজ খান বলেন, এবার সুষ্ঠু নির্বাচন হবে ইনশাআল্লাহ, আপনারা সুযোগ দেন আমি আপনাদের হয়ে কিছু করবো, ‘আমি বাঞ্ছারামপুরকে নিয়ে স্বপ্ন দেখি। তিনি বলেন এলাকার মাটি ও মানুষের সাথে আমি মিশে আছি। সবার সমর্থন পেয়ে সংসদে গিয়ে এখানকার সব কিছুকে বদলে দিতে চাই। পুরো দেশে বাঞ্ছারামপুরকে ভিন্ন ভাবে পরিচিতি করতে চাই। আগামী নির্বাচনে আমি এই আসন থেকে লড়াই করবো। আপনারা আমার পাশে থাকবেন।
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকির জন্য এই আসন ছেড়ে দেন বিএনপি। এরই পরিপ্রেক্ষিতে ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে লড়াইয়ে কে হবে এমপি এই নিয়ে চলছে গুঞ্জন। এই আসনে এমপি প্রার্থী ন্যাশনাল পিপলস পার্টির সাথে জোটের হয়ে নির্বাচন করবেন “জনতার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট সফিকুল ইসলাম সবুজ খান। আম প্রতীকে সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশি।