স্টাফ রিপোর্টার
৫ই আগস্ট "জুলাই গণঅভ্যুত্থান দিবস" ও ফ্যাসিবাদের পতনের বর্ষপূর্তি উপলক্ষে বাঞ্ছারামপুর কলেজ মাঠে এক বিশাল বিজয় র্যালি ও পথসভার আয়োজন করা হয়।
বাঞ্ছারামপুর উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে নেতৃত্ব দেন বাঞ্ছারামপুরের মাটি ও মানুষের নেতা, সাবেক সংসদ সদস্য এম. এ. খালেক (পি.এস.সি)। বিজয় র্যালিটি বাঞ্ছারামপুর উপজেলার মাতুর বাড়ি মোড় থেকে শুরু হয়ে কলেজ মাঠে পথসভায় পরিণত হয়। পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির উপদেষ্টা মেজর এস. এম. সাইদুল ইসলাম সাঈদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার কাজী দবিরউদ্দিন, জেলা ব্যারিস্টার নাসের হোসেন অপু, সাবেক ভিপি আমিরুল ইসলাম সাজ্জাদ এবং ভিপি মজিবুর রহমান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির কবির হোসেন, বাবলু, আজিজুর রহমান চেয়ারম্যান, উপজেলা জাসাস সভাপতি এম. এ. সালাম, যুবদলের জিসান সরকার, গিয়াস উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের জাহিদুল ইসলাম ফাহাদ, ওমর ফারুক, ছাত্রদলের ইব্রাহিম সরকার, মনিরুল ইসলাম আবদুল্লাহ, ভারপ্রাপ্ত চেয়ারম্যান রফিকুল ইসলাম, মনির হোসেন, আঃ আউয়াল, বিপ্লব আহম্মেদ, আশাবুদ্দিন, মোঃ হানিফসহ বাঞ্ছারামপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ এবং বিএনপির অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী।
বক্তারা বলেন, “৫ আগস্টের এই দিনটি বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্র-জনতার বিজয়ের এই দিনটি আমাদের সংগ্রাম ও আত্মত্যাগের প্রতীক।”
তারা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় আগামী দিনে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান।