
বাঞ্ছারামপুর থেকে আলমগীর হোসেন
ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার উজানচর ইউনিয়নের রাধানগর এলাকায় তিতাস নদীর ডান তীরে জিও ব্যাগের মাধ্যমে জরুরি অস্থায়ী তীর সংরক্ষণ কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে ২০২৫-২৬ অর্থবছরের আওতায় এ গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে । নদীভাঙনের ঝুঁকিতে থাকা রাধানগর এলাকার বসতবাড়ি, কৃষিজমি ও অবকাঠামো রক্ষায় এ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
১৮ জুন ২০২৬, বৃহস্পতিবার সকাল ১১টায় রাধানগর বাজার সংলগ্ন মাঠে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বাঞ্ছারামপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ রবিউল হাসান এর সভাপতিত্বে ও পানি উন্নয়ন বোর্ডের ইমন বড়ুয়ার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের সংসদ সদস্য মোঃ জোনায়েদ আব্দুর রহিম সাকি।
বিশেষ অতিথি ব্রাহ্মণবাড়িয়া পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী আকাশ দত্ত এবং বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ।
আরো উপস্থিত ছিলেন সমবায় কর্মকর্তা আবদূল আহাদ, ওসি দতন্ত আবু সাঈদ, বিএনপির জেলা কমিটির আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আবদুল্লাহ আল মহসিন, বিএনপির উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক জেট এইচ সেলিম শুকড়ী, উজানচর ইউনিয়ন এর সাবেক চেয়ারম্যান মোঃ আক্তার হোসেন, বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক আবু কালাম মুন্না, সজিবুরবরহমান প্রমূখ।
অনুষ্ঠানটি বাস্তবায়ন করছে ব্রাহ্মণবাড়িয়া পানি উন্নয়ন বিভাগ, বাপাউবো এবং সহযোগিতায় রয়েছে উপজেলা প্রশাসন, বাঞ্ছারামপুর।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে তিতাস নদীর ভাঙনে এলাকাবাসী উদ্বিগ্ন ছিলেন। জরুরি ভিত্তিতে তীর সংরক্ষণ কাজ শুরু হওয়ায় জনমনে স্বস্তি ফিরে এসেছে। সবশেষে প্রকল্পে কাজের শুভ উদ্বোধন করা হয়।