স্টাফ রিপোর্টার
ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুরে ছলিমাবাদ উত্তরপাড়া প্রবাসী ও যুব কল্যাণ সংগঠনের উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়। দুবাই প্রবাসী সানাউল্লাহ ও মেসার্স আবদুল্লাহ ট্রেডার্স এর স্পন্সরে চারটি ক্লাবের মধ্যে খেলা অনুষ্ঠিত হবে। ক্লাবগুলো হলো ছলিমাবাদ কিংস একাদশ, ছলিমাবাদ লায়ন্স একাদশ, ছলিমাবাদ ট্রাইগার্স একাদশ, ছলিমাবাদ সূর্যমূখী একাদশ।
বিএনপির নেতা খায়ের উদ্দিন এর সভাপতিত্বে ও হুমায়ূন কবির এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন গণসংহতি আন্দোলনের ঢাকা মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান তুহিন। রাকিবুল হোসাইন তারার পরিচালনা, বাবুল মিয়া তত্বাবধানে আরো যারা গিয়াসউদ্দিন, সাংবাদিক রোমন হায়দার, সাগর মিয়া, দেলোয়ার হোসেন, মোস্তফা মেম্বার, দস্তগীর, হোসেন মিয়া, আলাউদ্দিন বাবুর্চি, নুর মোহাম্মদ, কবির হোসেন, মানিক মিয়া,আবুল, আবু বক্কর, সাইদুর রহমান, সাইদুল ইসলাম, জিলানী, মরম আলী, মোহাম্মদ হাসান মিয়া, হেলাল মিয়া, করিম মিয়া।
খেলায় প্রথম পুরস্কার ৩২ ইঞ্চি টিভি ও দ্বিতীয় পুরস্কার ২৪ ইঞ্চি টিভি।